শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » ইউক্রেনে ২৪ বাংলাদেশি হেফাজতে
ইউক্রেনে ২৪ বাংলাদেশি হেফাজতে

পোল্যান্ড সীমান্ত দিয়ে ইউক্রেনপ্রবাসী ২৪ বাংলাদেশিকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
এর আগে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ইউক্রেনপ্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়া উন্মুক্ত করে দেওয়া হয়েছে পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত। এ ক্ষেত্র বৈধ পাসপোর্টধারীরা সীমান্তরক্ষী বাহিনীকে পাসপোর্ট দেখিয়ে পোল্যান্ডে ঢুকতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানায় পোল্যান্ডের ওয়ারশতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাদের পাসপোর্ট নেই, তারা ট্রাভেল পাস নিয়ে পোল্যান্ডে ঢুকতে পারবেন। এ ক্ষেত্রে প্রত্যেক বাংলাদেশিকে দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সঙ্গে রাখতে হবে।
ইউক্রেন থেকে পোল্যান্ডে ঢুকতে ইচ্ছুক বাংলাদেশিদের সহায়তা প্রদান করবে বাংলাদেশ দূতাবাসের একটি প্রতিনিধিদল। ইউক্রেনের ভেতরে বিচ্ছিন্ন বোমা বিস্ফোরণ, পেট্রোল অপ্রতুলতা এবং পথে অতিরিক্ত ট্রাফিক জ্যামের কারণে এ মুহূর্তে ওই বর্ডারের দূরবর্তী এলাকায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করে রওনা দিতে অনুরোধ করা হয়।
এর আগে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিভিন্ন কারণে ইউক্রেনে বসবাসরত বাংলাদেশিদের প্রতিবেশী দেশ পোল্যান্ডে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে বাংলাদেশ দূতাবাস ইউক্রেনে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ রাখছে। দূতাবাসের পক্ষ থেকে হোয়াটঅ্যাপে গ্রুপ করে গতকাল প্রায় তিনশ বাংলাদেশির সঙ্গে কথা বলা হয়েছে। ইউক্রেন থেকে বাংলাদেশিদের পোল্যান্ডে নিয়ে এসে আপাতত আশ্রয় দিতে আমরা নির্দেশ দিয়েছি। সেখানে থেকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 