শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » ভারতের কামাক্ষা মন্দিরে পূজা দিলেন অপু বিশ্বাস
ভারতের কামাক্ষা মন্দিরে পূজা দিলেন অপু বিশ্বাস

বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ নামের একটি অনুষ্ঠানে ভারতে অবস্থান করছেন। আগরতলায় ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় উৎসব। অনুষ্ঠান শেষে ঢালিউডের এই চিত্রনায়িকা দেশটির কামাক্ষা মন্দিরে পূজা দিয়েছেন।
মন্দিরে গিয়ে পূজা দেওয়ার একটি ছবি ফেসবুকে শেয়ার করেন অপু। ছবিতে দেখা গেছে, কপালে লাল টিপ ও মাথায় মন্দিরের জরির পট্টি লাগানো তার। হাতে একজোড়া সাদা কবুতর। চোখ বন্ধ করে একাগ্রচিত্তে আরাধনা করছেন অপু। আর ছবির ক্যাপশনে লিখেছেন ‘কামাক্ষা ধাম’।
অপু জানান, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে মন্দিরে যান তিনি। সেখানে দেড় ঘণ্টার বেশি প্রার্থনা করেন অপু। বাবা-মায়ের পরকালীন শান্তি কামনায় এ পূজা করেছেন তিনি।
অপু বিশ্বাস বলেন, ‘আমি ছোটবেলা থেকে কামাক্ষা মন্দিরের নাম শুনে আসছি। খুব ইচ্ছা ছিল, বাবা-মাকে সঙ্গে নিয়ে মন্দিরটা দর্শন করব। কিন্তু তারা আর আমাদের মাঝে নেই। আমি বাবা-মায়ের আত্মার শান্তি কামনা করে পূজা দিয়েছি।’
প্রসঙ্গত, ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের নীলাচল পর্বতে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহাসিক কামাক্ষা মন্দির। উৎসবের সময় বিভিন্ন অঞ্চল থেকে তান্ত্রিকসাধুরা জড়ো হন এ মন্দিরে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 