বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বরিশাল | শিরোনাম » শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষিত ও আধুনিক জাতি বিনির্মাণ হোক আমাদের প্রত্যয় - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষিত ও আধুনিক জাতি বিনির্মাণ হোক আমাদের প্রত্যয় - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষিত, বিজ্ঞানমনস্ক ও আধুনিক জাতি বিনির্মাণ হোক আমাদের প্রত্যয় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
আজ পিরোজপুরের নাজিরপুরে মাটিভাঙ্গা ডিগ্রী কলেজ প্রাঙ্গণে নবনির্মিত বঙ্গবন্ধু স্মৃতি মঞ্চে আয়োজিত এক উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বারবার প্রয়োজন। বর্তমান শিক্ষাবান্ধব সরকার দেশের শিক্ষা বিস্তারে যেসব পদক্ষেপ নিয়েছে, অতীতে কোনো সরকার তা নিতে পারেনি। শিক্ষিত, বিজ্ঞানমনস্ক ও আধুনিক জাতি বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই’।
মন্ত্রী আরো বলেন, ‘সম্মিলিতভাবে কাজ করলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব। সেই সম্মিলিত কাজের উত্তরাধিকার বহন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা ভালো থাকলে দেশের কোনো অঞ্চলের উন্নয়নে বাধা হবে না। শেখ হাসিনা আছেন বিধায় প্রত্যন্ত অঞ্চলসহ দেশের সর্বত্র রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্টসহ ব্যাপক অবকাঠামো উন্নয়ন হচ্ছে।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে উন্নয়ন সমাবেশে মাটিভাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আঃ সালাম, নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, নাজিরপুর উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ণ রায় চৌধুরী, নাজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ আব্দুল লতিফ, পিরোজপুর জেলা পরিষদ সদস্য সুলতান মাহামুদ খান, নাজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার ফেরদৌস রুনা, মাটিভাঙ্গা ডিগ্রী কলেজের শিক্ষকবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী নাজিরপুর উপজেলা স্বাধীনতা মঞ্চে স্বাধীনতার সবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ নিয়ে স্থানীয় শিক্ষক ও সাংবাদিক সঞ্জীব কুমার রায়ের একক সংগৃহীত এবং সম্পাদিত ৫ শতাধিক তথ্য ও আলোকচিত্র প্রর্দশনীর উদ্বোধন করেন। পরে তিনি বৈবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভিত্তিপ্রস্তর স্থাপন, মাটিভাঙ্গা মহাবিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু স্মৃতি মঞ্চ উদ্বোধন, মাটিভাঙ্গা মহাবিদ্যালয় চারতলাবিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন এবং মাটিভাঙ্গা কলেজ প্রাঙ্গণে দৃষ্টিনন্দন শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 