বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য | ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » লক্ষ্যমাত্রা অর্জনে খাত উন্নয়নে অগ্রাধিকার দিতে হবে - বাণিজ্যমন্ত্রী
লক্ষ্যমাত্রা অর্জনে খাত উন্নয়নে অগ্রাধিকার দিতে হবে - বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ২০২৫ সালের মধ্যে আইসিটি খাতে রপ্তানি ৫ বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। এজন্য বাণিজ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা প্রদান করবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ লক্ষ্যমাত্রার ঘোষণা দেন। বিদেশে বাংলাদেশের আইসিটি পণ্যের বিপুল চাহিদা রয়েছে। এ সুযোগকে কাজে লাগিয়ে আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। এ খাতের উন্নয়নে করণীয় নির্ধারণ করে অগ্রাধিকারভিত্তিতে কাজ করার জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
বাণিজ্যমন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে বাংলাদেশ এসোসিয়েশন অভ সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস) এর নবনির্বাচিত প্রতিনিধিদলের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আইসিটি খাতের শিল্প কারখানার উন্নয়নে বিনিয়োগ বাড়াতে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আইসিটি খাতে আমাদের পর্যাপ্ত দক্ষ জনশক্তি রয়েছে, এদের কাজে লাগাতে হবে। আইসিটি খাতের দক্ষ জনশক্তি তৈরি করতে বাণিজ্য মন্ত্রণালয় প্রকল্প বাস্তবায়ন করছে বলে তিনি এসময় জানান।
পরে বাণিজ্যমন্ত্রী তাঁর অফিস কক্ষে মেট্রোপলিটন চেম্বার অভ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নবনির্বাচিত প্রতিনিধিদলের সাথে মতবিনিময় করে।




ক্যানসার হাসপাতালে আলট্রাসাউন্ড মেশিন দিল ফ্রেশ টিস্যু
অনলাইনে কোরবানির পশু কিনে পছন্দ না হলে টাকা ফেরত পাবেন ক্রেতা
এ পর্যন্ত ২২ হাজার হেক্টর আউশ ধানের ক্ষতি হয়েছে : কৃষিমন্ত্রী
কৃষিপণ্যের মান সুরক্ষা ও কৃষিখাতের সহযোগিতায় ঢাকায় ইউএসডিএ ও এপিএএআরআই’র টাস্ক ফোর্স টীম
স্বাস্থ্য খাতে বরাদ্দ ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকা
কমবে সোনার দাম
শিক্ষাখাতে বরাদ্ধ ৭১ হাজার ৯৫৪ কোটি টাকা
চায়নার সাথে বাণিজ্য ব্যবধান কমাতে রপ্তানি বৃদ্ধির বিকল্প নেই - বাণিজ্যমন্ত্রী
ইকনোমিক জোনে বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
৭৮৬ কোটি থেকে পৌনে ৭ লাখ কোটি টাকার বাজেট 