বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » গ্রাম পুলিশের কাজে গতি আনবে বাইসাইকেল : খাদ্যমন্ত্রী
গ্রাম পুলিশের কাজে গতি আনবে বাইসাইকেল : খাদ্যমন্ত্রী
![]()
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের সদস্যরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। তাদের মাধ্যমে ইউনিয়ন পরিষদ ও থানায় বিভিন্ন তথ্য আসে। তাদের চলাচল ও কাজের গতি বৃদ্ধি করতে বাইসাইকেল বিতরণ করা হচ্ছে। এটি গ্রাম পুলিশের কাজে গতি আনবে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) নওগাঁর সাপাহার উপজেলা পরিষদ মিলনায়তনে ‘আইন শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা এবং সরকারি বরাদ্দ পাওয়া বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ৫৭ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
সাধন চন্দ্র মজুমদার বলেন, মাদক প্রতিরোধে গ্রাম পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। মাদকসেবী ও কারবারিদের কাছে কখনও মাথা নত করা যাবে না। মাদক কারবারিদের সঙ্গে আপস করলে সমাজ ধ্বংস হয়ে যাবে।
এ সময় তিনি মানুষের কল্যাণে এবং সমাজ রক্ষায় গ্রাম পুলিশের সদস্যদের কাজ করার আহ্বান জানান।
সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাপাহার উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান হোসেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুজ্জামান সরকার বক্তব্য রাখেন।
পরে খাদ্যমন্ত্রী সাপাহার মুক্তমঞ্চে জনসাধারণকে ধন্যবাদ জানান ও নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 