বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » চীন চট্টগ্রামে নিজস্ব অর্থায়নে মেট্রোরেল করে দিতে চায়
চীন চট্টগ্রামে নিজস্ব অর্থায়নে মেট্রোরেল করে দিতে চায়
![]()
চট্টগ্রামে নিজস্ব অর্থায়নে মেট্রোরেল করে দিতে চায় চীন, বিনিময়ে সমূদ্র উপকূলে বাংলাদেশ ও চীনের অংশীদারিত্বে গড়ে তুলবে স্মার্ট সিটি।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় আজ এ কথা জানানো হয়।
কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে আজ সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, নারায়ন চন্দ্র চন্দ, বজলুল হক হারুন, মোঃ মনোয়ার হোসেন চৌধুরী, আনোয়ারুল আশরাফ খান এবং ফরিদা খানম সভায় অংশগ্রহণ করেন।
সভায় গণপূর্ত অধিদপ্তর, রাজউক, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, নগর উন্নয়ন অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর এবং হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের চলমান প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
চট্টগ্রাম নগরীতে চীনের নিজস্ব অর্থায়নে মেট্রোরেল প্রকল্প করার বিনিময়ে সাগর উপকূলে ৬০ বর্গ কিলোমিটার জায়গায় চীন ও বাংলাদেশের অংশীদারিত্বে স্মার্ট সিটি গড়ে তোলার যে প্রস্তাব দিয়েছে চীন কমিটি সেটা প্রধানমন্ত্রীর নিকট প্রেরণের সুপারিশ করে।
সভায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মালিকানাধীন রাজধানীর উত্তরায় বাণিজ্যিক প্লট পুনরুদ্ধারের পর দ্রুততার সাথে ডিপিপি প্রণয়ন করে নিজস্ব অর্থায়নে ভবন নির্মাণে প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়।
কমিটি এসটিপি এর উপর ট্যাক্স কমানোর লক্ষ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পত্র প্রেরণ এবং কক্সবাজারে হোটেল নির্মাণে এসটিপি স্থাপন বাধ্যতামূলক করার সুপারিশ করে।
সভায় মতিঝিলে সরকারি কলোনীর ‘আইডিয়াল জোন’ এবং ‘আল হেলাল জোনে’ ২৫ তলা ভবন নির্মাণে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
সভার শুরুতে ফেব্রুয়ারী মাসে ভাষা শহীদদের স্মরণ করে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার প্রধানসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 