সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিক্ষা ও প্রযুক্তি | শিরোনাম » শিক্ষাপ্রতিষ্ঠান খোলার খবরে খুশি শিক্ষার্থীরা
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার খবরে খুশি শিক্ষার্থীরা

করোনা ঝুঁকির কারণে টানা ৩ সপ্তাহের বন্ধের পর আগামীকাল মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে খুলছে সকল শিক্ষাপ্রতিষ্ঠান। চলছে ধোয়া-মোছাসহ প্রয়োজনীয় প্রস্তুতি। টানা বন্ধের পর স্কুল-কলেজ খোলার খবরে খুশি শিক্ষার্থীরা।
শিক্ষকরা জানিয়েছেন, প্রায় সব শিক্ষার্থীর ভ্যাকসিন দেওয়া শেষ হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সংক্রমণ মোকাবেলা সম্ভব।
এছাড়া মাস্ক ব্যবহার নিশ্চিত করা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ সবধরনের প্রস্তুতি নিশ্চিত করা হবে।
করোনার কারণে দ্বিতীয় দফায় এক মাস বন্ধ থাকার পর মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) খুলছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। সশরীরে শ্রেণিকক্ষে নেওয়া হবে ক্লাস। ১২ বছরের ঊর্ধ্বে যেসব শিক্ষার্থী করোনা টিকা নিয়েছে, তারা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারবে।
এর আগে ওমিক্রনের প্রভাবে গত ২১ জানুয়ারি স্কুল-কলেজ বন্ধ করা হয়। এ ছাড়া প্রথম ধাপে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালে ১১ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় দেড় বছর বন্ধ থাকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 