রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | রংপুর | শিরোনাম » দিনাজপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক ৮ আসামি আটক
দিনাজপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক ৮ আসামি আটক

দিনাজপুরে একাধিক মামলার সাজাপ্রাপ্ত ও পলাতক আট আসামিকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে হাকিমপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা সবাই হিলি হাকিমপুর উপজেলার বাসিন্দা। তারা হলেন মৃত মসলেম মুন্সির ছেলে ছিদ্দিকুর রহমান (৪২), নুর ইসলামের ছেলে পল্লব মিয়া (২৮), মৃত আব্দুল কুদ্দুস মিয়ার স্ত্রী ময়না বেগম (৩৫), জয়নাল হোসেনের ছেলে কামাল হোসেন ধলু (৫৫), আবদুল হকের ছেলে জয়নাল আবেদিন লিটন (২৩), আবুল কালামের ছেলে মমিনুল ইসলাম (৪০), একই উপজেলার হাতিশোঁ গ্রামের বাবুল মিয়ার ছেলে রবিউল ইসলাম (৩৫), বোয়ালদাড় ইউনিয়নের বাবুল মিয়ার ছেলে রবিউল আওয়াল (৩৫)।
হাকিমপুর থানা পুলিশ অফিসার ইনচার্জ খাইরুল বাসার শামিম বলেন, শনিবার রাতে গোপন সংবাদ পাই, দিনাজপুর আদালত থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামিরা তাদের বাড়িতে অবস্থান করছে–এমন সংবাদের ভিত্তিতে পুলিশের কয়েকটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার দক্ষিণ বাসুদেবপুর, বোয়ালদাড়, হাতিশোঁসহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক বক্তিদের শনিবার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 