রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান, মন্ত্রিসভায় অনুমোদন
‘জয় বাংলা’ জাতীয় স্লোগান, মন্ত্রিসভায় অনুমোদন

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রোববার (২০ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী বৈঠকে যোগ দেন।
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ও দীর্ঘ মুক্তি সংগ্রামের প্রধান স্লোগান ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করতে ২০২০ সালে এক মামলায় হাইকোর্ট রায় দিয়েছিলেন। মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলাপ হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি জানান, আলাপের পর বৈঠকে সিদ্ধান্ত হয় ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হবে। মন্ত্রিপরিষদ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে।
যেসব ক্ষেত্রে ‘জয় বাংলা’ বলতে হবে তার উদাহরণ দিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, যেমন সাংবিধানিক পদাধিকারী ব্যক্তি এবং রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রীয় বা সরকারি অনুষ্ঠান শেষে ‘জয় বাংলা’ বলবেন। শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাসেম্বলি এবং অন্যান্য সভা-সেমিনারের ক্ষেত্রে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ বলতে হবে।
এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপনে উল্লেখ করা হবে বলে জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 