শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » গোপালগঞ্জ | ছবি গ্যালারী | শিরোনাম » জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত প্রতিরক্ষা সচিবের শ্রদ্ধা নিবেদন
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত প্রতিরক্ষা সচিবের শ্রদ্ধা নিবেদন
![]()
জেলার টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব গোলাম মো. হাসিবুল আলম।
আজ শনিবার দুপুরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় বিএনসিসি’র ক্যাডেটরা ‘গার্ড অব অনার’ প্রদান করেন।
পরে নবনিযুক্ত প্রতিরক্ষা সচিব ফাতিহা পাঠ করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় বিএনসিসি খুলনা রেজিমেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হাসান মাহমুদ-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




গোপালগঞ্জে ৩টি ইটভাটা উচ্ছেদ : জরিমানা আদায়
পদ্মা সেতু পাড়ি দিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে চট্টগ্রামের সাড়ে ৩শ’ আ’লীগ নেতা কর্মীর শ্রদ্ধা
উন্নয়নের দিশারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা - নৌপরিবহন প্রতিমন্ত্রী
বঙ্গবন্ধুর সমাধিতে পদোন্নতি প্রাপ্ত ৩০ পুলিশ সুপারের শ্রদ্ধা
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে ফাতেহা পাঠ করলেন প্রধানমন্ত্রী
গোপালগঞ্জে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, আহত ২৫
গোপালগঞ্জে বঙ্গবন্ধুকে নিয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের স্মৃতিচারণ
কৃষকের ভাগ্যোন্নয়নে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
টুঙ্গীপাড়াস্থ বঙ্গবন্ধুর সমাধিতে স্পীকারের শ্রদ্ধা
বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিনে তাঁর প্রতিকৃতিতে স্পীকারের শ্রদ্ধা 