বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
![]()
দেশের বিভিন্ন স্থানে সোমবারের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এই অবস্থায় শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া আগামী ৭২ ঘণ্টায় অর্থাৎ সোমবার নাগাদ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে। এক্ষেত্রে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
চলতি বছর শীতে বেশ কয়েকবার বৃষ্টিপাত হয়েছে। এতে শৈত্য প্রবাহ কেটে গিয়েছিল। তবে বৃষ্টিপাত কেটে যাওয়ার প্রতিবারই শীতের তীব্রতা বেড়েছে। শীতকাল কেটে যাওয়ায় এখন আর সে শঙ্কা নেই।





দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 