শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | মাদারীপুর | রাজনীতি | শিরোনাম » ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ইসলামের জন্য নানামুখী উদ্যোগ নিয়েছেন’
‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ইসলামের জন্য নানামুখী উদ্যোগ নিয়েছেন’

জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ইসলামের জন্য নানামুখী উদ্যোগ নিয়েছে। তিনি প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করে দিচ্ছেন। যেখানে পাঠাগারসহ লেখাপড়ার ব্যবস্থা থাকবে। আমাদের এলাকার মসজিদ মাদ্রাসাগুলোর ব্যাপক উন্নয়ন করা হয়েছে। মানুষের প্রতি আমাদের ভালোবাসা আছে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শিবচরের বাহাদুরপুরে হাজী শরিয়তউল্লার আস্তানায় ৭৭তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
চিফ হুইপ তার বক্তব্যে আরও বলেন, সারাবিশ্বে অনেক ধনী মুসলিম রাষ্ট্র রয়েছে। ভৌগলিকভাবেও বড় অনেক রাষ্ট্র আছে। তারা রোহিঙ্গাদের পাশে দাঁড়ায়নি। ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বমুসলিমকে নেতৃত্ব দিয়েছেন।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, ইউএনও মো. আসাদুজ্জামান, ওসি মো. মিরাজ হোসেনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 