শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » আওয়ামী লীগ ক্ষমতায় আসলে নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন হয় -ফজিলাতুন নেসা ইন্দিরা
আওয়ামী লীগ ক্ষমতায় আসলে নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন হয় -ফজিলাতুন নেসা ইন্দিরা

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে বিশ্বে রোল মডেল সৃষ্টি করেছে। প্রশাসনসহ সর্বস্তরে আজ নারীরা দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে।
আজ ঢাকায় মহাখালীতে রাওয়া ক্লাবের লবি রহমান কুকিং ফাউন্ডেশন আয়োজিত স্টার লাইন পিঠা প্রতিযোগিতার গ্রান্ড ফিনালে ও পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জয়িতা ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারী উদ্যোক্তা তৈরি, প্রশিক্ষণ, তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদিত পণ্য বাজারজাতকরণের মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য জয়িতা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। জয়িতা বিপনী কেন্দ্র ও অনলাইন মার্কেটপ্লেস ই-জয়িতার মাধ্যমে তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করছে। তিনি আরো বলেন, নারী উদ্যোক্তারা দেশীয় খাবার ও পিঠা শহরের মানুষের নিকট জনপ্রিয় করে তুলছে।
বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার সচিব মোঃ মকবুল হোসেন বলেন, রন্ধন একটি শিল্প। পিঠা তারই অংশ এবং পিঠা আমাদের সংস্কৃতির সাথে গভীরভাবে মিশে আছে। আমাদের এই শিল্পকে পৃষ্ঠপোষকতা করা উচিত, যেন আমরা দেশের সুস্বাদু পিঠাকে বিশ্বপরিমন্ডলে উপস্থাপন ও বিশ্বব্যাপী জনপ্রিয় করতে পারি।
প্রতিমন্ত্রী ইন্দিরা পিঠা প্রতিযোগিতার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। এ পিঠা উৎসবে দেশের এগারোটা জেলার ৪১ জন উদ্যোক্তা অংশগ্রহণ করে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 