বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » প্রধানমন্ত্রীর প্রশংসায় ইন্টাপোলের সভাপতি
প্রধানমন্ত্রীর প্রশংসায় ইন্টাপোলের সভাপতি
![]()
বাংলাদেশে জঙ্গিবাদসহ সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন ইন্টারপোলের সভাপতি মেজর জেনারেল ড. আহমেদ নাসের আল রাইছি।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুবাইয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে এক বৈঠকে রাইছি এ প্রশংসা করেন।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্টাপোলের সভাপতি বাংলাদেশে জঙ্গিবাদসহ সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ধন্যবাদ জানান।বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ প্রদান ও গোয়েন্দা তথ্য বিনিময়সহ সব ধরনের সন্ত্রাস নির্মূল কার্যক্রমে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন ইন্টারপোলের সভাপতি।
বৈঠকে বাংলাদেশ ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আইয়ূব চৌধুরী, সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী ও সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 