বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » দুই টাকায় দেখা যাচ্ছে রুবেলের ‘বাবার লেখা চিঠি’
দুই টাকায় দেখা যাচ্ছে রুবেলের ‘বাবার লেখা চিঠি’

নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবি বানিয়ে আলোচনায় আসা তরুণ নির্মাতা রুবেল আনুশ এবার নির্মাণ করলেন ‘বাবার লেখা চিঠি’ নামে একটি ওয়েব ফিকশন। যেটির গল্প বাবা ও মেয়ের মধ্যকার সম্পর্ক নিয়ে। প্রধান এই দুটি চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার ও সালহা খানম নাদিয়া।
সোমবার থেকে সিনেমাটিক অ্যাপে মাত্র দুই টাকা সাবস্ক্রিবশনে দেখা যাচ্ছে ওয়েব ফিকশনটি। ঘর থেকে একটা মেয়ে পালিয়ে যাওয়ার পর সেই মেয়ের বাবা মানসিক অবস্থা কেমন হয়- সেটাই দেখানো হয়েছে এটির গল্পে। এর চিত্রনাট্য লিখেছেন রাকায়েত রাব্বি। এখানে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, কৌশিক, মোহাম্মদ সালমান।
ওয়েব ফিকশনটি নিয়ে নির্মাতা রুবেল আনুশ বলেন, ‘সব বাবা-মা চায় তার সন্তান সুখে থাকুক। তাই তারা যখন হুট করে কারও হাত ধরে পালিয়ে যায়, তখন একজন বাবা অনেক কষ্ট পান। এ গল্পে বাবার সেই মানসিক অবস্থাটা তুলে আনতে চেষ্টা করেছি। হয়তো অনেক ক্ষেত্রে সন্তান বাবা-মার কাছে বললে দুই পরিবার একসঙ্গে বসে একটা ভালো সিন্ধান্ত নিতে পারেন।’
পরিচালক আরও জানান, এ ফিকশনটির মাধ্যমে আশীষ খন্দকার যে বাবার চরিত্রেও দুর্দান্ত অভিনয় করতে পারেন তা দর্শকরা দেখবেন। ফেব্রুয়ারি মাসের প্রথম চার দিন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও রেলওয়ে কলোনিতে ফিকশনটির শুটিং হয়েছে। চিত্রগ্রহণে ছিলেন মহি শান্ত।
শরিফ চৌধুরীর সম্পাদনায় এর আবহ সংগীত করেছেন সোহেল রাজ। নেপথ্যে কণ্ঠ দিয়েছেন মাহবুবুর রহমান টুনু। প্রযোজনা করেছে লাইভ টেকনোলিজস। ‘বাবার লেখা চিঠি’ ছাড়াও এ মাসে রুবেল আনুশ পরিচালিত আরেকটি ফিকশন ‘মানুষ একটা দুই চাক্কার সাইকেল’ প্রকাশ পাবে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 