বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » আজই চরকিতে আসছে ‘রেডরাম’
আজই চরকিতে আসছে ‘রেডরাম’

হালের জনপ্রিয় ওটিটি মাধ্যম ‘চরকি’ তে একের পর এক ধামাকা নিয়ে আসছেন বাংলাদেশের গুণী সব নির্মাতা। বিশেষ করে তরুণ শিল্পী ও নির্মাতাদের জয়জয়কার চলছে দেশীয় ভিডিও স্ট্রিমিং এই প্লাটফর্মে।তারই ধারাবাহিকতায় নতুন পালক যোগ করতে আসছে ভিকি জাহেদের ওয়েব ফিল্ম ‘রেডরাম’।
ছোটপর্দার জনপ্রিয় জুটি নিশো-মেহজাবীনকে নিয়ে থ্রিলার এই সিনেমা নিয়ে দর্শকদের মাঝে চলছে তুমুল উত্তেজনা। যদিও ওয়েব দুনিয়ায় আগেই অভিষেক ঘটেছে আফরান নিশোর। তবে এবারই প্রথম নতুন এই ডিজিটাল পা রাখতে যাচ্ছেন মেহজাবীন চৌধুরী। চরকি প্রযোজিত ওয়েবফিল্ম ‘রেডরাম’ ট্রেলারেই সাড়া ফেলে দিয়েছিল। তাই প্রায় দুই ঘণ্টার এই সিনেমা নিয়ে উত্তেজনা কাজ করছে থ্রিলার নির্মাতা ভিকি জাহেদ।
সময় সংবাদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ভালোবাসা দিবসে অনেকেই তাকে মিস করেছেন নাটক অঙ্গনে। বিশেষ এই দিবসকে কেন্দ্র করে কেন কোনো কাজ আসেনি ভিকির? প্রশ্নের জবাবে তিনি বলেন, দীর্ঘ সময়জুড়ে ‘রেডরাম’ নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। নিজের পুরোটা মনোযোগ দিতে চেয়েছেন এই সিনেমায়।
তিনি আরও বলেন, ‘নাটকে অনেক সীমাবদ্ধতা থাকে। নির্মাতার স্বাধীনতা থাকেনা গল্প বলার। এবারে সে সুযোগটা পেয়েছি তাই কাজে লাগানোর চেষ্টা করেছি। এই ওয়েব ফিল্মের হিরো তার গল্প তাই আশা করছি দর্শকের ভালো লাগবে।’




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 