বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » টেলিভিশনের অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির ১০ম সভা
টেলিভিশনের অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির ১০ম সভা

সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির সংসদ বাংলাদেশ টেলিভিশনের যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার সার্বিক সহযোগিতা ও পরামর্শের জন্য দু’টি সাব-কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
অনুষ্ঠান নির্মাণের বিষয়ে ১নং সাব-কমিটি আউট সোর্সিং এর মাধ্যমে অনুষ্ঠান নির্মাণ ও পরিচালনায় সহায়তার করবে। এছাড়া ২নং সাব-কমিটি বিভিন্ন মন্ত্রণালয় ভিত্তিক এবং অভ্যন্তরীণ বিষয় পর্যালোচনাক্রমে অনুষ্ঠান নির্মাণ পরিচালনায় সার্বিক সহায়তা ও পরামর্শ প্রদান করবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
কমিটির সদস্য আসাদুজ্জামান নূর এমপি, অপরাজিতা হক এমপি, রুমানা আলী, শবনম জাহান এমপি এবং নাহিদ ইজাহার খান এমপি সভায় অংশগ্রহণ করেন। হুইপ ইকবালুর রহিম বিশেষ আমন্ত্রণে সভায় অংশগ্রহণ করেন।
সভায় করোনা সম্পর্কিত সচেতনতা, স্বাস্থ্য সুরক্ষা, বাল্য বিয়ে, খেলাধূলা, প্রতিবন্ধী কল্যাণ, এসিড নিক্ষেপ বন্ধ, নারীদের ঘুরে দাঁড়ানোর গল্প, জনগুরুত্বসম্পন্ন বিভিন্ন আইন, সমাজকল্যাণমূলক ও উন্নয়ন কর্মকান্ড, সাহিত্য ও চলচ্চিত্র বিষয়ক, সংসদ সদস্যবৃন্দের অভিজ্ঞতা সম্পর্কিত আলোচনা প্রচারের উদ্দেশ্যে অনুষ্ঠানমালা নির্মাণের জন্য কমিটি দিকনির্দেশনামূলক সুপারিশ করে।
সভায় আরও জানানো হয় , ‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থটির নিয়ে ধারাবাহিক প্রামাণ্য অনুষ্ঠান এবং ‘শত উক্তিতে বঙ্গবন্ধু’ শিরোনামের ভিডিও চিত্র নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে।
সংসদ সচিবালয়ের ব্রডকাস্টিং এন্ড ইনফরমেশন টেকনোলজি (বিএন্ডআইটি) উইং এর মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 