রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | বিনোদন | শিরোনাম » ঢাকাই জামদানিতে কাটবে মিথিলার পূজা
ঢাকাই জামদানিতে কাটবে মিথিলার পূজা
![]()
দুই বাংলাই মিথিলার কাছে সমান প্রিয়। তার জনপ্রিয়তাও ছড়িয়েছে দুই বাংলায়। জীবনেও তিনি সেটা মানিয়ে চলেন। এই তো পূজা এসেছে। জনপ্রিয় এ অভিনেত্রীর পূজা কাটবে কলকাতায়। তবে সঙ্গে থাকবে ঢাকাই জামদানি।
সম্প্রতি এক অনুষ্ঠানে এ সব জানান তিনি। দুই বাংলার পূজার ঐতিহ্য থেকে ফ্যাশন নিয়ে দারুণ রোমাঞ্চিত এ অভিনেত্রী।
এবারের পূজার জন্য বিশেষ ঢাকাই জামদানি তুলে রেখেছেন মিথিলা। ছোটবেলায় দেশের সিদ্ধেশ্বরী মন্দিরের দুর্গাপূজার স্মৃতি থেকে কলকাতার উৎসবের গ্যাঞ্জার, সবই এবার পরিবার নিয়ে উপভোগ করতে চান সৃজিত-মিথিলা।
ইতোমধ্যেই প্রথম টলিউডে দুটি ছবির কাজ করছেন মিথিলা। পরিচালক রাজর্ষি দের ছবি ‘মায়া’ ছবিতে মিথিলার লুক দেখে রীতিমত চমকে গেছে দুই বাংলার দর্শক। তবে আপাতত কাজে মন দিয়েছেন তিনি, চুটিয়ে কাজ করছেন নায়িকা। তার পূজার প্ল্যানও ইতোমধ্যেই করে ফেলেছেন অভিনেত্রী। পূজার ফ্যাশন নিয়ে শ্যুটিং ফ্লোরে নানা ভঙ্গিমায় ক্যামেরায় পোজ দিয়েছেন মিথিলা। আগাম শুভেচ্ছা জানালেন তার অনুরাগীদেরও।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 