মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | রাজনীতি | শিরোনাম » বিএনপি গণবিরোধী রাজনীতি করছে : তথ্যমন্ত্রী
বিএনপি গণবিরোধী রাজনীতি করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি গণবিরোধী রাজনীতি করছে। সবকিছুতে তাদের না বলা গণতন্ত্রকে না বলার শামিল। বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে নিয়ে সার্চ কমিটি স্বচ্ছতার সঙ্গে কাজ করছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পিআইবিতে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত কল্যাণ অনুদান ও করোনাকালীন আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ভুয়া সাংবাদিক রোধে একটি ডাটাবেজ তৈরি করার আহ্বান। ভুঁইফোড় সাংবাদিকদের জন্য প্রকৃত সাংবাদিকের বদনাম হতে পারে না। তাই এ সেক্টরে শৃঙ্খলা আনতে সরকার বদ্ধপরিকর। ভুঁইফোড় সংবাদমাধ্যম বন্ধের প্রক্রিয়া চলছে। বর্তমান সরকার সাংবাদিকবান্ধব সরকার।
এ ছাড়া গণমাধ্যমের কাজ রাষ্ট্রের সঠিক চিত্র তুলে ধরা। গণমাধ্যমে গ্রুপ ইনস্যুরেন্স নিশ্চিত করতে হবে বলে জানান তিনি।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 