সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আইন আদালত | খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » নড়াইলে মাদক মামলায় এক মহিলার যাবজ্জীবন কারাদন্ড
নড়াইলে মাদক মামলায় এক মহিলার যাবজ্জীবন কারাদন্ড
![]()
জেলায় মাদক মামলায় অহিদা বেগম নামে এক মহিলাকে যাবজ্জীবন (আমৃত্যু)কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেছে আদালত। সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। অহিদা বেগমর বাড়ি যশোরের শংকরপুর এলাকায়। সে ওই এলাকার শরিফুল ইসলাম খানের স্ত্রী।
এ মামলার অপর ৪ জনকে আসামীকে বেকসুর খালাস প্রদান করেছে আদালত।
মামলা বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৩ অক্টোবর নড়াইল ডিবি পুলিশের এসআই মোঃ রেজাউল করিমের নেতৃত্বে একটি দল মাদক দ্রব্য উদ্ধার অভিযন চালায়। এসময় সদর উপজেলার সদরের সীতারামপুর এলাকায় যশোর-নড়াইল সড়কে যশোর থেকে নড়াইল আসার সময় একটি প্রাইভেট কার তল্লাশি করে পুলিশ। এসময় গাড়ীর চালক সহ৪ জন যাত্রীতে তল্লাশি করে সাজাপ্রাপ্ত মহিলার কাছ থেকে বিশেষ কায়দায় তৈরী পকেটে রাখা ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে সদর থানায় ৫ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়।
উপযুক্ত সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ বিচারক আসামীর উপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করেন। অপর আসামীদের বেকসুর খালাস দেয়া হয়।




জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে
কক্সবাজারে মাদক মামলার রায়, ১০১ জনের কারাদণ্ড
চেক ডিজঅনার মামলায় অভিমত দিয়ে দেয়া হাইকোর্ট রায় স্থগিত
গোল্ডেন মনিরের বিচার শুরু
চেক ডিজঅনার মামলায় জেলে পাঠানো সংবিধান পরিপন্থি : হাইকোর্ট
টাঙ্গাইলে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: যেভাবে আত্মগোপনে ছিলেন পিন্টু
পরকীয়ার জেরে স্ত্রীর ভাইকে খুন, ৩১ বছর পর গ্রেফতার
খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ২০ সেপ্টেম্বর
পি কে হালদারকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ 