শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » সার্চ কমিটিকে যে সব প্রস্তাব দিলেন বিশিষ্টজনরা
সার্চ কমিটিকে যে সব প্রস্তাব দিলেন বিশিষ্টজনরা

নির্বাচন কমিশনে (ইসি) স্বাধীনতার পক্ষের লোক নিয়োগ দিতে হবে। এ ছাড়া অর্থলোভী ও বিশেষ সুবিধাপ্রাপ্তদের মনোনীত না করার পক্ষে মত দিয়েছেন বিশিষ্টজনরা। নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তি খুঁজতে দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সার্চ কমিটির প্রথম দফার বৈঠকে এসব প্রস্তাব উঠে এসেছে।
নির্বাচন কমিশন গঠনে বিশিষ্টজনদের মতামত নিতে শনিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার কিছু পর বৈঠকে বসে সার্চ কমিটি। প্রথম বৈঠকে ২০ জনকে আমন্ত্রণ জানানো হলেও ১৪ জন উপস্থিত হন বলে জানা যায়।
দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে প্রথম বৈঠক। এরপর বের হয়ে বিশিষ্টজনরা বলেন, নির্বাচন কমিশনে অবশ্যই স্বাধীনতার পক্ষের লোক নিয়োগ করতে হবে।
অনেকের পরামর্শ ছিল, কোনো সরকারের আমলে সুবিধা ভোগ করেছেন–এমন কাউকে নিয়োগ না দেওয়ার।
তবে প্রথম বৈঠকে অংশ নেওয়া বিশিষ্ট নাগরিকদের অধিকাংশই রাষ্ট্রপতির কাছে নামের সুপারিশের আগে তা ওয়েবসাইটে প্রকাশের পরামর্শ দেন।
এদিকে বেলা ১টার দিকে বিশিষ্টজনদের সঙ্গে দ্বিতীয় বৈঠকে বসে সার্চ কমিটি। এ বৈঠকে ১১ বিশিষ্ট নাগরিক অংশ নেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 