শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » অপু-বাপ্পির রাজ চলছে দেশের ২৫ প্রেক্ষাগৃহে
অপু-বাপ্পির রাজ চলছে দেশের ২৫ প্রেক্ষাগৃহে

দীর্ঘ মহামারি-বিরতি শেষে মুক্তি পেতে যাচ্ছে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’। যেখানে অপু বিশ্বাস ও বাপ্পি চৌধুরী প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন।
পরিচালক জানান, ২৫টি প্রেক্ষাগৃহে স্বাস্থ্যবিধি মেনেই মুক্তি পাচ্ছে ছবিটি। এ ছাড়া ভালোবাসা দিবসের দর্শকদের চাহিদা অনুযায়ী রোমান্টিক ফ্যান্টাসি টাইপের কাজ করা হয়েছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবিটিতে।
গত বছর ভালোবাসা দিবসে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। তবে বর্তমানে মানুষ ব্যাপক হারে টিকা গ্রহণ করায় ছবিটি রিলিজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ছবির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।
বাপ্পি-অপু ছাড়াও ছবিতে অভিনয় করেন সাদেক বাচ্চু, আফজাল শরিফ, কাবিলা, চিকন আলীসহ আরও অনেকে। আর ছবিতে গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম ও আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 