শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | শিক্ষা ও প্রযুক্তি | শিরোনাম | সিলেট » শাবিপ্রবি শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী
শাবিপ্রবি শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ১১ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ৩টায় সিলেট সার্কিট হাউসে বৈঠক শুরু হয়। এর আগে সিলেট সার্কিট হাউসে এসে বৈঠকে যোগ দেয় বিশ্ববিদ্যালয়ের ১১ সদস্যের একটি প্রতিনিধি দল।
শিক্ষার্থীদের প্রতিনিধি দলে রয়েছেন মুহাইমিনুল বাশার রাজ, ইয়াসির সরকার, নাফিসা আনজুম, সাব্বির আহমেদ, আশিক হোসাইন মারুফ, সাবরিনা শাহরিন রশীদ, সুদীপ্ত ভাস্কর, শাহরিয়ার আবেদিন, আমেনা বেগম, মীর রানা ও জাহিদুল ইসলাম অপূর্ব।
আলোচনায় অংশ নেওয়ার আগে কয়েকজন শিক্ষার্থী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় তারা উপাচার্যের পদত্যাগ ও তাকে সরিয়ে ক্লাস-পরীক্ষা চালু, শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, আড়াই শতাধিক শিক্ষার্থীর বন্ধ থাকা মোবাইল অ্যাকাউন্ট চালু করা, পুলিশের গুলিতে আহত শিক্ষার্থী সজল কুন্ডকে এককালীন আর্থিক সহযোগিতা প্রদান ও তার জন্য ৯ম গ্রেডের চাকরি নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে দাবি উত্থাপন করবেন।
শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে বিমানে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমেদ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 