রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » মতিঝিলে ট্রাকের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু
মতিঝিলে ট্রাকের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু
![]()
রাজধানীর মতিঝিলে ট্রাকের ধাক্কায় কালাই (৩৫) নামে এক অটোরিকশা চালক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন ইয়াসিন (১৩) ও আরাফাত (১০) নামে ওই রিকশার দুই আরোহী। আজ রোববার (৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে মতিঝিল শাপলা চত্ত্বরের পাশে এই দুর্ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় ৩ জনকেই ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৬টার দিকে অটোরিকশা চালক কালাইকে মৃত ঘোষণা করেন।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেন জানান, ভোরে শাপলা চত্ত্বর এলাকায় একটি ট্রাক রিকশাটিকে ধাক্কা দেয়। এতেই হতাহতের এ ঘটনা ঘটে। নিহত কালাই শরিয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর গ্রামের হালেম খানের ছেলে।
তিনি জানান, ঘাতক ট্রাকটি সঙ্গে সঙ্গে পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। আর রিকশাচালকের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতরা জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 