বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » হাজী সেলিমের কারাদণ্ড বহালের রায় প্রকাশ
হাজী সেলিমের কারাদণ্ড বহালের রায় প্রকাশ

আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মো. সেলিমের ১০ বছরের কারাদণ্ড বহাল রেখে দেওয়া হাই কোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।
বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হক স্বাক্ষরিত রায়টি বুধবার প্রকাশ করা হয়।
এ মামলায় হাজী সেলিম বর্তমানে জামিনে রয়েছেন।
গত বছরের ৯ মার্চ বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ অবৈধ সম্পদ অর্জনের মামলায় প্রায় ১৪ বছর আগে বিচারিক আদালতের দেওয়া ১০ বছরের কারাদণ্ড বহাল রেখে রায় দেন।
ওই রায়ে সম্পদের তথ্য গোপনের অভিযোগে জজ আদালতের দেওয়া তিন বছরের কারাদণ্ড থেকে অব্যাহতি পেয়েছিলেন সেলিম।
রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে বিশেষ জজ আদালত-৭ এ আত্মসমর্পণ করতে বলা হয় তাকে। এই সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তার জামিননামা বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশও দিয়েছিলেন হাই কোর্ট।
এর আগে ২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে মামলা করে দুদক। ওই মামলায় ২০০৮ সালের ২৭ এপ্রিল অবৈধ সম্পদ অর্জনের দায়ে ১০ বছর ও তথ্য গোপনের দায়ে তিন বছরসহ মোট ১৩ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত।
এর পর ২০০৯ সালের অক্টোবরে রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করেন হাজী সেলিম। ২০১১ সালের জানুয়ারিতে হাই কোর্ট এক রায়ে তার সাজা বাতিল করেন। পরে ওই রায়ের বিরুদ্ধে আবার আপিল করে দুদক।
ওই আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি হাইকোর্টের সাজা বাতিলের রায় বাতিল করে হাইকোর্টে শুনানির নির্দেশ দেন আপিল বিভাগ।
এর পর ২০২০ সালের ১১ নভেম্বর এ মামলার বিচারিক আদালতে থাকা যাবতীয় নথি (এলসিআর) তলব করেন উচ্চ আদালত। সে আদেশ অনুসারে নথি আসার পর আপিল শুনানির জন্য দিন ধার্য করা হয়। গত বছরের ৩১ জানুয়ারি এই মামলায় পুনরায় শুনানি শুরু হয়। এর পর ২৪ ফেব্রুয়ারি শুনানি শেষ করে ৯ মার্চ রায়ের জন্য দিন ধার্য করেন আদালত। ওই রায়ের দিন মামলাটি আদালতের কার্যতালিকায় এক নম্বরে ছিল।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 