মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | বন্দর | শিরোনাম » বন্দরে তিন কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন
বন্দরে তিন কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন

নারায়ণগঞ্জের বন্দরে বেকারী ও সার্জিক্যাল কারখানাসহ তিনটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। একই সাথে একজনকে আটকসহ অবৈধ সংযোগ ব্যবহারকারি এই তিন প্রতিষ্ঠানকে নগদ ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট বন্দর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ফাতেমাতুজ জোহরার নেতৃত্বে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত উপজেলার দাসেরগাঁও এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা প্রদানকারি প্রতিষ্ঠানগুলো হচ্ছে সৌদিয়া বেকারী, তুলার কারখানা সরকার ট্রেডার্স ও নিরাময় সার্জিক্যাল। তবে অবৈধ সংযোগ ব্যবহারের কথা স্বীকার করে তাদের কেউ কেউ অভিযোগ করেন, তিতাসের অসাধু কিছু কর্মচারি এর সাথে জড়িত রয়েছেন। তাদের যোগসাজসেই অবৈধ সংযোগের মাধ্যমে গ্যাস চুরি হচ্ছে।
তবে তিতাসের সোনারগাঁও আঞ্চলিক বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোঃ সুরুজ আলম জানান, অবৈধ সংযোগ প্রদানে তিতাসের কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে তিতাসের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 