মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | পরিবেশ ও পর্যটন | শিরোনাম » শৈত্যপ্রবাহ দূর হতে পারে বুধবারের মধ্যে
শৈত্যপ্রবাহ দূর হতে পারে বুধবারের মধ্যে
![]()
রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। একই সঙ্গে দু-তিনদিনের মধ্যে বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার দেশের ছয় জেলা এবং এক উপজেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। বুধবারের মধ্যে শৈত্যপ্রবাহ দূর হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।
মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল সীতাকুণ্ডে, একদিন আগে যা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, একদিনের ব্যবধানে সেখানে তাপমাত্রা বেড়ে হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সোমবারের মতো মঙ্গলবার সকালেও ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, মঙ্গলবার দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, রাজশাহী, পাবনা, মৌলভীবাজার জেলা ও সীতাকুণ্ড উপজেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে হাফিজুর রহমান বলেন, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী তিনদিনের মধ্যে বৃষ্টি হতে পারে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 