সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » নামজারি আবেদন সংক্রান্ত পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয়
নামজারি আবেদন সংক্রান্ত পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয়

নামজারি আবেদন চূড়ান্তভাবে না-মঞ্জুর করার পূর্বে সেবা গ্রহীতাকে তথ্য ও কাগজপত্রের ঘাটতির ব্যাপারে অবগত করে নোটিশ দেয়ার নির্দেশনা দিয়ে আজ এক পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয়।
নাগরিকের ভোগান্তি লাঘবে এবং ভূমি অফিসের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে “ই-নামজারি আবেদন বাবদ ফি জমা প্রদানের পর আদেশ ব্যতীত নামজারির আবেদন না-মঞ্জুর প্রসঙ্গে শীর্ষক পরিপত্রের মাধ্যমে আজ এই নির্দেশনা প্রদান করে ভূমি মন্ত্রণালয়। এর ফলে ভূমিসেবা গ্রহীতা নামজারি আবেদন না-মঞ্জুর হয়ে যাওয়ার পূর্বে একবার সুযোগ পাবেন ঘাটতি কাগজপত্র জমা দেয়ার।
পরিপত্রে জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের ২ নভেম্বর ২০২১ তারিখের ৫৬০ নম্বর পরিপত্রে “ই-নামজারির আবেদনের সময় আবশ্যিকভাবে প্রথমেই কোর্ট ফি বাবদ ২০/- (বিশ) টাকা এবং নোটিশ জারি ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা জমা প্রদান করার নির্দেশনা রয়েছে। টাকা পরিশোধ করার পর আবেদনকারীর আবেদন সহকারী কমিশনার (ভূমি)র আইডিতে তালিকাভুক্ত হয়। সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক অনেক সময় ১ম আদেশের পূর্বেই অনেক আবেদন না-মঞ্জুর করা হয়। সেক্ষেত্রে কী কারণে আবেদন না-মঞ্জুর হয়েছে নাগরিক জানতে পারেন না। এটি ভূমি অফিসের স্বচ্ছতা ও জবাবদিহির অন্তরায়।
পরিপত্রে আরো জানানো হয়, এক্ষেত্রে নাগরিকের ভোগান্তি লাঘবে এবং ভূমি অফিসের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে সহকারী কমিশনার (ভূমি)গণের ১ম আদেশের পূর্বে নামজারি বাতিল করা যাবে না। আবেদনে কোন তথ্য অথবা কাগজপত্রের ঘাটতি থাকলে ১ম আদেশে তা উল্লেখ করে তথ্য ও কাগজপত্র দাখিলের নির্দিষ্ট সময়সীমা প্রদান করতে হবে। আবেদনকারী কর্তৃক নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য বা কাগজপত্র দাখিল করতে ব্যর্থ হলে বা অন্য কোন কারণে না-মঞ্জুর হলে ২য় আদেশে সুনির্দিষ্টভাবে কারণ উল্লেখপূর্বক না-মঞ্জুর করার নির্দেশনা প্রদান করা হলো।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 