সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » জাপানে বাংলাদেশিদের কোয়ারেন্টাইন ৭ দিন
জাপানে বাংলাদেশিদের কোয়ারেন্টাইন ৭ দিন
![]()
বাংলাদেশ থেকে জাপানে ভ্রমণের ক্ষেত্রে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের মেয়াদ ১০ দিন থেকে কমিয়ে ৭ দিন করা হয়েছে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) জাপানের টোকিওর বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
দূতাবাসের বার্তায় বলা হয়েছে, জাপানে বসবাসরত বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে, বাংলাদেশ থেকে জাপানে ভ্রমণের ক্ষেত্রে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের মেয়াদ ১০ দিন থেকে কমিয়ে ৭ দিন নির্ধারণ করা হয়েছে। দেশটিতে প্রবেশের পর প্রথম তিন দিন সরকার নির্ধারিত স্থানে কোয়ারেন্টাইনের জন্য বাধ্যতামূলক অবস্থান করতে হবে।
তৃতীয় দিন শেষে পিসিআর পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে সাত দিন কোয়ারেন্টাইনের অবশিষ্ট সময়কালে নিজ বাসস্থানে অবস্থান করতে পারবেন।
এ সময় যাতায়াতের ক্ষেত্রে অবশ্যই ব্যক্তিগত যানবাহন ব্যবহার করতে হবে।
টিকার সনদ থাকলেও এই সাত দিনের কোয়ারেন্টাইন শেষ করতে হবে বলেও বার্তায় উল্লেখ করে দূতাবাস।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 