সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম | স্বাস্থ্য » ডিসেম্বরের মধ্যে সবাই বুস্টার ডোজ পাবে: স্বাস্থ্যমন্ত্রী
ডিসেম্বরের মধ্যে সবাই বুস্টার ডোজ পাবে: স্বাস্থ্যমন্ত্রী
![]()
চলতি বছরের শেষ নাগাদ বুস্টার ডোজসহ সবার টিকাদান শেষ হবে বলে আশা ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডিসেম্বরের মধ্যে দেশের মানুষ বুস্টারসহ টিকার পরিপূর্ণ ডোজ পাবে। এ বছরের শেষ নাগাদ বুস্টার ডোজসহ সবার টিকাদান সম্পন্ন হবে।
জাহিদ মালেক বলেন, এক বছরে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১০ কোটি মানুষকে, যা করোনার টিকা নেওয়ার মতো ব্যক্তিদের ৮২ শতাংশ। দেশে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে পৌনে সাত কোটি মানুষকে। এর মধ্যে বুস্টার ডোজ দেওয়া হয়েছে ২৬ লাখ।
মন্ত্রী জানান, এ পর্যন্ত দেড় কোটি শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছে ২৬ লাখ শিক্ষার্থী। পাশাপাশি শুরু হয়েছে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকাদান।
তিনি বলেন, ১২-১৮ বছরের কওমি শিক্ষার্থীরা পাবে ফাইজার আর ১৮ বছরের বেশি হলে মিলবে সিনোফার্মের টিকা। প্রথম দিনে প্রায় ছয়শ শিক্ষার্থী টিকা পেয়েছে। পর্যায়ক্রমে দেশের সব কওমি মাদ্রাসার শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হবে।
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বুস্টারসহ সবাইকে টিকা দেওয়া শেষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জাহিদ মালেক। এ সময় করোনা টিকার জন্য এ পর্যন্ত ২০ হাজার কোটি টাকার বেশি খরচের তথ্য দেন।
এদিকে করোনায় কমেছে শনাক্ত ও মৃত্যু। রোববার দুপুর পর্যন্ত সবশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৯ জন। শনাক্তের হার ২১ শতাংশের ওপরে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 