রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » লালবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
লালবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
![]()
পুরান ঢাকার লালবাগে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের প্রাণ গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, নীরব দাস নামের ২২ বছর বয়সী ওই যুবককে তার স্বজনরা শনিবার (০৪ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনদের বরাত দিয়ে পরিদর্শক বাচ্চু বলেন, ‘লালবাগের নগর বেলতলী লেইনের একটি বাসায় এসি মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় নীরব। পরে তাকে হাসপাতালে আনা হয়।’
পুলিশ জানিয়েছে, নীরবের বাবার নাম রতন দাস, লালবাগের নগর বেলতলী লেইনে তাদের বাসা।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 