সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | রাজনীতি | শিরোনাম » লবিস্ট নিয়োগে বিএনপির বিচার দাবি তথ্যমন্ত্রীর
লবিস্ট নিয়োগে বিএনপির বিচার দাবি তথ্যমন্ত্রীর
![]()
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিদেশে বিএনপির লবিস্ট নিয়োগসংক্রান্ত বিএনপির মহাসচিবের চিঠি জনগণের সামনে তুলে ধরার পর দলটি চুপ হয়ে গেছে। তাই বিএনপির বিচার হওয়া দরকার বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
বলেন, ‘এমন ঘটনা ইউরোপের কোনো দেশে হলে তার বিরুদ্ধে মামলা হতো ও তার বিচার হতো। তবে দেশকে সাহায্য বন্ধ করা ও দেশবিরোধী ষড়যন্ত্রের জন্য বিএনপির মহাসচিব ও তাদের দলের বিচার হওয়া দরকার।’
সোমবার (৭ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচন কখনো সরকারের অধীন হয় না। তাই নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির সদস্যদের নিয়ে বিরূপ মন্তব্য করার কোনো সুযোগ নেই।’
তিনি বলেন, ‘বিএনপির আসলে জনগণের প্রতি কোনো আস্থা নেই। তাদের মূল কাজই হচ্ছে দেশবিরোধী ষড়যন্ত্র করা। নির্বাচনে অংশ না নেওয়ার পুরোনো রাজনীতি শুরু করেছে বিএনপি।’




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 