রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » জ্বালানির অপচয় কমাতে ঐক্যবদ্ধ প্রয়াস অব্যাহত রাখা হবে - বিদুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী
জ্বালানির অপচয় কমাতে ঐক্যবদ্ধ প্রয়াস অব্যাহত রাখা হবে - বিদুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানির অপচয় কমাতে ঐক্যবদ্ধ প্রয়াস অব্যাহত রাখা হবে। প্রাকৃতিক গ্যাসের সাশ্রয়ী ব্যবহার ও এ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির কার্যক্রম বাড়ানো হচ্ছে। প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।
প্রতিমন্ত্রী আজ তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির টিকাটুলিস্থ জোনাল অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এসময় ফাইল ও অফিস ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, অটোমেশনে দ্রুত যেতে হবে। গ্যাস ও বিদ্যুতের মূল্য, তেলের মূল্য, প্রিপেইড মিটার, গ্যাস পাইপলাইন ও গ্যাস পাইপের লিকেজ, গ্যাসের অপচয়, বকেয়া বিল, তিতাসের দুর্নীতি ইত্যাদি বিষয়ে খোলামেলা আলোচনা করেন। গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, মূল্য বৃদ্ধি করবে বার্ক (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন)। গ্রাহক যেন অসন্তুষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে সরকার কাজ করছে। মূল্য অবশ্যই সহনীয় পর্যায়ে রাখা উচিত। প্রসঙ্গক্রমে তিনি বলেন, এখন বিপিসি’র ডিজেলেই প্রতিদিন গড়ে প্রায় ১০ কোটি টাকা লোকসান হচ্ছে।
টিকাটুলিস্থ জোনাল অফিস এসময় তাদের লোকবল কমসহ বিদ্যমান বিভিন্ন সমস্যা প্রতিমন্ত্রীকে অবহিত করেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 