ইতিহাসের এই দিনে

বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা
আজ রোববার, ৬ ফেব্রুয়ারি ২০২২। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়
ঘটনাবলি:
১৭৮৮ - ম্যাসাচুসেটকে মার্কিন যুক্তরাস্ট্রের ষষ্ঠ রাজ্য হিসেবে ঘোষণা করা হয়।
১৮৪০ - ওয়াইটাঙ্গি চুক্তির মাধ্যমে ব্রিটিশ কলোনি হিসেবে নিউজিল্যান্ডের আত্মপ্রকাশ।
১৯১৮ - ৩০ বছর বয়স্ক ব্রিটিশ নারীরা ভোটাধিকার লাভ করে।
১৯৩২ - কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে বিপ্লবী বীণা দাস গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করেন।
১৯৫৮ - মিউনিখ বিমান দুর্ঘটনা সংগঠিত হয়েছিল, যাতে ৮ জন ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড়সহ ২৩ জন যাত্রী মৃত্যুবরণ করেন।
১৯৭২ - বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম কলকাতায় আসেন এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তদানীন্তন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে একটি জনসভায় ভাষণ দেন।
১৯৯১ - কলকাতায় অবস্থিত এশিয়ার প্রাচীনতম ফটো স্টুডিও বার্ন অ্যান্ড শেফার্ড ভস্মীভূত হয়।
১৯৯৭ - বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে কণিকা বন্দ্যোপাধ্যায়, লতা মঙ্গেশকর, নীরদচন্দ্র চৌধুরী, সুখময় ভট্টাচার্য, কোটা শিবরাম করন্থ, এলিজাবেথ ব্রুনার ও ইসিজি সুদর্শন একযোগে দেশিকোত্তম সম্মানে ভূষিত হন।
১৯৯৮ - ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের নতুন নাম করে রোনাল্ড রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্ট নামকরণ করা হয়।
২০০০ - দ্বিতীয় চেচেন যুদ্ধ: রাশিয়া কর্তৃক গ্রোজনি ও চেচনিয়া দখল হয়।
জন্ম:
১৮৮৮ - বাঙালি মুদ্রাতত্ত্ববিদ ও প্রত্নলিপিবিশারদ নলিনীকান্ত ভট্টশালী জন্মগ্রহণ করেন।
১৮৯৫ - মার্কিন বেসবল খেলোয়াড় বেব রুথ জন্মগ্রহণ করেন।
১৯০৮ - ইতালীয় রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী আমিনতোরে ফানফানি জন্মগ্রহণ করেন।
১৯১১ - মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০তম রাষ্ট্রপতি রোনাল্ড রিগান জন্মগ্রহণ করেন।
১৯২৯ - ট্রাঙ্কুলাইজার আবিষ্কারকর্তা কলিন মারডক জন্মগ্রহণ করেন।
১৯৪৫ - জামাইকান রেগে (reggae) শিল্পী, গিটার বাদক, গীতিকার বব মার্লে জন্মগ্রহণ করেন।
১৯৭১ - অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্রাড হগ জন্মগ্রহণ করেন।
১৯৮৩ - ভারতীয় ক্রিকেটার এস. শ্রীসান্থ জন্মগ্রহণ করেন।
১৯৮৬ - জিম্বাবুয়ের ক্রিকেটার ব্রেন্ডন টেলর জন্মগ্রহণ করেন।
মৃত্যু:
১৯০৭ - বাঙালি রাজনীতিবিদ, ইন্ডিয়ান লিগের প্রতিষ্ঠাতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য কালীচরণ বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন।
১৯৩৭ - ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বাঙালি বিপ্লবী সাতকড়ি বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন।
১৯৪৬ - বাঙালি বিজ্ঞানী স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী মৃত্যুবরণ করেন।
১৯৪৭ - বাঙালি মুদ্রাতত্ত্ববিদ ও প্রত্নলিপিবিশারদ নলিনীকান্ত ভট্টশালী মৃত্যুবরণ করেন।
১৯৭৬ - ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটক মৃত্যুবরণ করেন।





বিশ্বে করোনায় আরও ৯৭৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ
রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি
ক্রিমিয়ায় ‘ড্রোন হামলার’ পর সতর্কতা জারি মস্কোর
থাইল্যান্ডের দক্ষিণে গাড়িবোমা বিষ্ফোরণে ১ জন নিহত
চীনে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ৩৮
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে অনুরোধ বাইডেনের
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফিওনা’
থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
নয়া দিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা 