শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বরিশাল | শিরোনাম » দুর্যোগ সহনীয় দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার - ত্রাণ প্রতিমন্ত্রী
দুর্যোগ সহনীয় দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার - ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান বলেছেন, দুর্যোগে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে দুর্যোগ সহনীয় টেকসই দেশ গড়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কাজ করছে সরকার।
বঙ্গবন্ধুর নির্দেশনায় ঘূর্ণিঝড় ও বন্যা হতে মানুষের জানমাল রক্ষার্থে মাটির কিল্লা নির্মাণ করা হয়েছিল, যা সর্বসাধারণের কাছে মুজিব কিল্লা নামে পরিচিত । তারই আধুনিক রূপে উপকূলীয় ও বন্যা উপদ্রুত ১৪৮ টি উপজেলায় ৫৫০টি মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন কার্যক্রম চলমান। উপকূলীয় দুর্গত জনগণ যেমন সেখানে আশ্রয় নিতে পারবেন তেমনি তাদের প্রাণিসম্পদকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি থেকেও রক্ষা করতে পারবেন ।
প্রতিমন্ত্রী আজ ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় মুজিবনগর প্রধান সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ।
প্রতিমন্ত্রী বলেন, ভোলাসহ উপকূলীয় সকল জেলায় পর্যাপ্ত সংখ্যক ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হচ্ছে । ভোলার চরফ্যাশনের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে সরকার চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ব্রিজ, কালভার্ট, কাঁচা রাস্তা নির্মাণ করে দিবে । এছাড়া নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় ঢেউটিন বরাদ্দের ব্যবস্থা নেয়া হচ্ছে ।
এ সময় স্থানীয় সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান উপস্থিত ছিলেন ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 