শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | শিরোনাম | সিলেট » মানুষের মতো প্রাণিরাও নতুন নতুন রোগে সংক্রমিত হচ্ছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মানুষের মতো প্রাণিরাও নতুন নতুন রোগে সংক্রমিত হচ্ছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, মানুষের মতো প্রাণিরাও নতুন নতুন রোগে সংক্রমিত হচ্ছে; প্রাণি মারা যাচ্ছে। ময়না তদন্ত রিপোর্টে রোগ সংক্রমণের বিষয়টি উঠে এসেছে।
মন্ত্রী আজ শনিবার দুপুরে সিলেটে প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। মন্ত্রী আরও বলেন, চিড়িয়াখানায় মারা যাওয়া প্রাণিদের একাধিক ল্যাবরেটরিতে পরীক্ষা করে প্রাথমিকভাবে জানা গেছে, অবহেলায় নয়; গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জীবাণু সংক্রমণে জেব্রা, বাঘ আর সিংহের মৃত্যু হয়েছে। তিনি বলেন, যে সকল বিদেশি প্রাণি আনা হয়, সে দেশের জলবায়ু কিংবা থাকার জায়গা আমাদের দেশের মতো না। এছাড়া বিভিন্ন ধরনের রোগ ও জীবাণু সংক্রমণও হয়। তিনি বলেন, সকল প্রাণির নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সরকার।
সিলেটে বিভিন্ন প্রকল্প পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম ফেরদৌস আলম, প্রাণিসম্পদ দপ্তরের বিভাগীয় পরিচালক ড. অমলেন্দু ঘোষ, সিলেট আইএলএসটি স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. মো. জাহাঙ্গীর আলম ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রুস্তম আলী প্রমুখ।
এরআগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি সিলেটের টিলাগড়ে প্রাণিসম্পদ অধিদফতরের আওতায় নির্মাণাধীন বুল স্টেশন, সরকারি ছাগল উন্নয়ন খামার, সিলেট জেলা দুগ্ধ খামার পরিদর্শন করেন। দুপুরে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি (আইএলএসটি) প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে মন্ত্রী সিলেট সার্কিট হাউজে সিলেট বিভাগে কর্মরত প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় করেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 